তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্পের পর সুনামি, নিহত এক

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১০:০০আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১০:০০

তাইওয়ানে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি হয়েছে। এতে এক জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৫০। স্থানীয় সময় বুধবার (৩ এপ্রিল) সকাল ৭:৫৮ মিনিটে হুয়ালিয়েনের প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের পর দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৭.৪ মাত্রার এই ভূমিকম্পটি উৎপত্তি হুয়ালিয়েনের দক্ষিণ-পশ্চিমের প্রায় ৩৫ কিলোমিটার (২১ মাইল) গভীরে ছিল। তবে তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভূমিকম্পটিকে ৭.২ মাত্রার বলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি ও জনবহুল পূর্ব কাউন্টি হুয়ালিয়েন পাথর ধসে পড়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের ফায়ার ডিপার্টমেন্ট।

ভূমিকম্পের প্রায় ১৫ মিনিট পর ইয়োনাগুনি দ্বীপের উপকূলে ৩০ সেন্টিমিটার (প্রায় ১ ফুট) সুনামির ঢেউ উঠার কথা জানিয়েছিল প্রতিবেশি দেশ জাপানের আবহাওয়া সংস্থা। দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ১৯৯৯ সালে সবচেয়ে ভয়ংকর ভূমিকম্প দেখেছিল তাইওয়ান। তখন ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশটিতে ২ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছিল। এসময় আহত হয়েছিলেন আরও এক লাখ মানুষ। ধ্বংস হয়েছিল হাজার হাজার ভবন।

তাইওয়ান প্রশান্ত মহাসাগরে অবস্থিত ‘রিং অব ফায়ার’ এর কাছে অবস্থিত। ‘রিং অব ফায়ার’ হলো প্রশান্ত মহাসাগর অঞ্চল ঘিরে ভূমিকম্পের ত্রুটির রেখা যেখানে বিশ্বের বেশিরভাগ ভূমিকম্প ঘটে থাকে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম