হাওয়াইয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সামরিক আলোচনা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ এপ্রিল ২০২৪, ১৪:০০আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৪:০০

যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে সামরিক বিষয়ে একাধিক বৈঠক করেছেন মার্কিন ও চীনা সামরিক কর্মকর্তারা। ৩ এবং ৪ এপ্রিল হনলুলুতে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়েছিল। এসময় দুই দেশ কীভাবে নিরাপদভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। শুক্রবার (৫ এপ্রিল) এই তথ্য জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মিলিটারি মেরিটাইম কনসালটেটিভ অ্যাগ্রিমেন্ট (এমএমসিএ) ওয়ার্কিং গ্রুপ নামে পরিচিতি এই আলোচনাটি ২০২১ সালের পর চীন ও যুক্তরাষ্টের মধ্যে প্রথম সামরিক বৈঠক।

দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণের বিষয়ে মঙ্গলবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত নভেম্বরে দুই নেতার মধ্যে বৈঠক হয়েছিল। তখন সরাসরি সামরিক আলোচনা আবারও শুরু করতে সম্মত হয়েছিলেন তারা।

এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকগুলোতে উভয় দেশের কর্মকর্তারা ‘গত কয়েক বছর ধরে নিরাপত্তা বিষয়ক ঘটনাগুলো পর্যালোচনা করেছেন। একইসঙ্গে সমুদ্র ও আকাশপথে অপারেশনাল সেফটি ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়েও আলোচনা করেছেন তারা।

শনিবার প্রকাশিত একটি পৃথক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বৈঠকে উভয় পক্ষ চীন-মার্কিন সামুদ্রিক এবং বিমান নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে স্পষ্ট এবং গঠনমূলক আলোচনা করেছেন।

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, বৈঠকে নৌ চলাচল ও আকাশপথে চলাচলের স্বাধীনতার নামে চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করার যেকোনও প্রচেষ্টার ঘোর বিরোধিতা করেছে দেশটি।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম