কলকাতায় গঙ্গার নিচের মেট্রো চড়ছেন লাখো মানুষ

রক্তিম দাশ, কলকাতা
০৭ এপ্রিল ২০২৪, ২২:১৯আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২২:১৯

কলকাতায় গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই সুপারহিট। হাওড়া ময়দান থেকে ধর্মতলা রুটের মেট্রো চালু হতেই দলে দলে ভিড় করছেন সাধারণ মানুষ।

গত ১৫ মার্চ কলকাতা গঙ্গার নিচ দিয়ে মেট্রোর যাত্রা শুরু হয়। সেই থেকে ৩১ মার্চ পর্যন্ত রেকর্ড যাত্রী হয়েছে গঙ্গার নিচ দিয়ে ছুটে চলা গ্রিন লাইনে। মাত্র ১৭ দিনে ওই রুটে সাড়ে সাত লাখ যাত্রী হয়েছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর ওয়েবসাইটে প্রধান জনসংযোগ কর্মকর্তা কৌশিক মিত্র বলেন, গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালু হওয়ার পর, গত অর্থবর্ষের শেষ ১৭ দিনে গ্রিন লাইনে সাড়ে সাত লাখ যাত্রী হয়েছে। ১৫ জানুয়ারি থেকেই হাজার হাজার মানুষ গ্রিন লাইনের মেট্রোয় উঠতে শুরু করেন।

বর্তমানে হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ এবং ধর্মতলা থেকেই সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী গ্রিন লাইনের মেট্রোয় সওয়ার হচ্ছেন। সোম থেকে শনিবার গ্রিন লাইনে মেট্রো চলাচল করে। গ্রিন ও ব্লু লাইনের মধ্যে সংযোগকারীর ভূমিকা পালন করে ধর্মতলা মেট্রো স্টেশন। সেখানে এসে লাইন পাল্টান যাত্রীরা। সোম থেকে শনি সকাল ৭টায় হাওড়া ময়দান এবং ধর্মতলা থেকে প্রথম মেট্রোটি ছাড়ে। শেষ মেট্রো রাত ৯টা বেজে ৪৫ মিনিটে। রবিবার গ্রিন লাইনে মেট্রো চলে না।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম