জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবারও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ২১:৪৪আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:৪৪

ইউক্রেনের রুশ অধিকৃত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আবারও ড্রোন হামলা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) এই হামলা হয়েছে বলে দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রাশিয়া। তবে দেশটির এই অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়া দাবি করেছে, রুশ নিয়ন্ত্রিত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা করে ইউরোপের বৃহত্তম পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে ইউক্রেন। ড্রোনটি গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

তবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ৪৮ ঘণ্টার মধ্যে যে কোনও ধরনের হামলার কথা অস্বীকার করেছে ইউক্রেন। এমনকি রবিবারের ওই বিদ্যুৎকেন্দ্রের ৩টি ড্রোন হামলার কথাও অস্বীকার করেছে দেশটি। ওই হামলার পর ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) বলেছিল, এ ধরনের হামলা পারমাণবিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশন রোজাটম পারমাণবিক কেন্দ্রটি পরিচালনা করে। সংস্থাটি বলেছে, সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী কামিকাজে ড্রোন ব্যবহার করে ওই পারমাণবিক কেন্দ্রে হামলা করেছিল। ড্রোনটি গুলি করে ভূপাতিত করা হয়েছে। সেটি ৬ নং রিয়েক্টরের ছাদে পড়েছিল।

ইউক্রেনের রুশ অধিকৃত জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রুশ ডিরেক্টর ইউরি চেরিনচুক। কেন্দ্রটিতে হামলার বিষয়ে রয়টার্সকে তিনি বলেছেন, ‘এটি বিপজ্জনক। এটি এই স্টেশনের জন্য, এর আশপাশের এলাকার জন্য এমনকি সমগ্র মানবতার জন্য এটি বিপজ্জনক।’

রোজাটম বলেছে, রবিবারের ওই ড্রোন হামলায় ইউক্রেন প্রথমে ক্যান্টিনে তিন জনকে আহত করেছে। এরপর একটি কার্গো এলাকা এবং তারপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির ৬ নং রিয়েক্টরের ওপর আঘাত হেনেছে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম