ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪, ২১:৩২আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ২১:৩২

ভারতের ছত্তিশগড়ে দেশটির নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) কাঙ্কার জেলায় এই বন্দুকযুদ্ধ হয়। লোকসভা নির্বাচনের কয়েক দিন আগে এই ঘটনা ঘটলো। নির্বাচনে টানা তৃতীয়বার ক্ষমতায় আসতে ভোটে লড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাঙ্কার জেলায় লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ২৬ এপ্রিল ভোট অনুষ্ঠিত হবে। প্রতিবেশী বাস্তার জেলায় মাওবাদীদের শক্তিশালী অবস্থান রয়েছে। বাস্তারে প্রথম ধাপে, আগামী শুক্রবার ভোট হবে। এবারের লোকসভা নির্বাচন সাত ধাপে অনুষ্ঠিত হবে।

মাওবাদী সশস্ত্র বিদ্রোহীরা প্রয়াত চীনা নেতা মাও জে দং-এর সমাজতন্ত্রের চিন্তাধারার অনুসারী। ভারতের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে কয়েক দশক করে সশস্ত্র গেরিলা সংগ্রাম করে আসছে। সরকারি বাহিনীর সঙ্গে প্রায় সময় তাদের সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষে হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তারা বলেছেন, কঙ্কার জেলায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। পরে তা বন্দুকযুদ্ধে রূপ নেয়। এতে নিরাপত্তাবাহিনীর তিন সদস্য আহত হয়েছেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকযুদ্ধের পর এলাকাটিতে তল্লাশির সময় ২৯ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে সেখান থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

মাওবাদীদের দাবি, তারা ভারতের দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের নিজেদের ভূমিতে আরও অধিকার এবং খনি কোম্পানির শোষণের শিকার শ্রমিকদের খনিজসম্পদে বৃহত্তর অধিকার দেওয়ার জন্য সংগ্রাম করছে।

রবিবার ছত্তিশগড়ে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অঙ্গীকার করেছেন, মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পুনরায় ক্ষমতায় আসলে সশস্ত্র বিদ্রোহকে নির্মূল করা হবে।

/এএ/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?