আফগানিস্তানে নৌকাডুবিতে শিশুসহ ২০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৪, ১৬:৫৪আপডেট : ০১ জুন ২০২৪, ১৭:৫৫

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে যায়। এতে শিশুসহ অন্তত ২০ জন যাত্রী মারা গেছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১ জুন) সকাল ৭টায় মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় এই ঘটনা ঘটেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন জানিয়েছেন, নৌকাটিতে ২৫ জন যাত্রী ছিলেন। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, তাদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তরা।

এক বিবৃতিতে নানগারহার স্বাস্থ্য বিভাগ বলেছে, এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা, দুইজন ছেলে এবং একজন মেয়ে শিশু রয়েছে।

অন্যদের সন্ধানে এখনও উদ্ধার প্রচেষ্টা চলছ। সেখানে একটি মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

আফগান মিডিয়ার মতে, সেতু না থাকায় এলাকার বাসিন্দারা প্রায়ই স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহার করে গ্রাম এবং স্থানীয় বাজারের মধ্যে যাতায়াত করে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় আফগানিস্তানের বিভিন্ন অংশে শত শত মানুষ নিহত হয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের