পরাজয় মেনে নিলেন পিডিপির মেহবুবা মুফতি

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৭:৪৭আপডেট : ০৪ জুন ২০২৪, ১৭:৪৭

পরাজয় মেনে নিয়েছেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি এবং সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ-রাজৌরি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দিতা করছিলেন। লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী মিয়ান আলতাফের কাছে ২ লাখ ২২ হাজার ৮৩১ ভোটের ব্যবধানে হেরেছেন তিনি। এখনও পর্যন্ত ৪ লাখ ৩২ হাজার ৫৯০ ভোট পেয়েছেন মেহবুবা মুফতি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মেহবুবা মুফতি লিখেছেন,‘জনগণের রায়কে সম্মান জানিয়ে আমি আমার পিডিপি কর্মী ও নেতাদের প্রতিকূলতা সত্ত্বেও কঠোর পরিশ্রম এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। জয়-পরাজয় খেলারই অংশ এবং তা আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না। জয়ের জন্য মিয়া সাহেবকে অভিনন্দন।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের