রুশ সম্পদ ‘চুরি’র পরিণতি পশ্চিমাদের ভুগতে হবে, হুঁশিয়ারি পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জুন ২০২৪, ১৬:৫১আপডেট : ১৪ জুন ২০২৪, ১৬:৫৯

রুশ সম্পদ দখল করায় পশ্চিমাদের সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটিকে চুরি হিসেবে আখ্যায়িত করে এর পরিণতি ভুগতে হবে বলেও সতর্ক করেছেন তিনি। শুক্রবার (১৪ জুন) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেছেন পুতিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তার এই মন্তব্য এমন সময় এলো যখন জি-৭ নেতারা জব্দকৃত রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ৫ হাজার কোটি ডলারের ঋণ প্যাকেজ দিতে সম্মত হয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন সতর্ক করে বলেন, পশ্চিমারা মস্কোর সঙ্গে যেমন আচরণ করেছে তাতে দেখা যাচ্ছে ‘যে কেউ’ তাদের পরবর্তী শিকার হতে পারে এবং একইভাবে তাদের সম্পদ জব্দ করা হতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর প্রায় ৩২৫ বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করে পশ্চিমারা।

পরিকল্পনা অনুসারে, আন্তর্জাতিক বাজার থেকে একটি ঋণ গ্রহণ করে প্রতি বছর ইউক্রেনকে ৫ হাজার কোটি ডলার দেবে জি-৭। ঋণের কিস্তি হিসেবে রুশ সম্পদের সুদ থেকে প্রতি বছর ৩ বিলিয়ন করে পরিশোধ করা হবে।

আন্তর্জাতিক আইন অনুসারে, রাশিয়ার জব্দকৃত সম্পদ দেশগুলো ইউক্রেনকে দিতে পারে না। কিন্তু রুশ সম্পদ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সুদ আয় হচ্ছে। প্রতি বছর সুদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। ফলে এই সুদকে সৃজনশীল উপায়ে কাজে লাগাতে চাইছে দেশগুলো।

/এএকে/
সম্পর্কিত
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
সর্বশেষ খবর
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
গ্যাস সংকটের প্রতিবাদে এয়ারপোর্ট সড়ক অবরোধ, তীব্র যানজট
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
জামায়াত এমপি নজরুলকে এলাকায় অবাঞ্চিত ঘোষণা, ঝাড়ু মিছিল
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ বাড়ানোর দাবিতে রাষ্ট্রপতিকে চিঠি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু