ধনকুবেরদের ওপর অতিরিক্ত করারোপের আহ্বান কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৪, ২২:৩৩আপডেট : ১২ জুলাই ২০২৪, ২২:৩৩

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের ধনকুবেরদের ওপর অতিরিক্ত কর আরোপ করার আহ্বান জানিয়েছে। শুক্রবার (১২ জুলাই) কংগ্রেস এই আহ্বান জানিয়ে বলেছে, এই অতিরিক্ত কর থেকে প্রাপ্ত অর্থ শিক্ষা এবং স্বাস্থ্যসহ অন্যান্য জনসেবা খাতে ব্যয় করা যেতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আগামী ২৩ জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বার্ষিক বাজেট উপস্থাপন করবেন। ভারতে আয় বৈষম্য ও বেকারত্ব ক্রমশ বাড়ছে। যদিও ভারতের অর্থনীতির প্রবৃদ্ধি প্রায় ৮ শতাংশ এবং শেয়ারবাজার বিকশিত হচ্ছে।

কংগ্রেসের সিনিয়র নেতা জয়রাম রমেশ এক্স-এ এক পোস্টে বলেন, ভারতের আনুমানিক ১৬৭ জন ধনকুবেরদের সম্পদের ওপর ২% কর আরোপ করা হলে প্রায় ১.৫ ট্রিলিয়ন রুপি ($১৮ বিলিয়ন) বা জিডিপির প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ রাজস্ব আদায় করা যাবে।

সরকারের কাছে ধনী ব্যক্তিদের ওপর আরও কর আরোপের আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অর্থ স্কুল, হাসপাতাল, নবায়নযোগ্য শক্তি এবং আরও অনেক প্রয়োজনীয় বিনিয়োগ করা যেতে পারে।

ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাব-এর একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ভারতের জনসংখ্যার মাত্র ১ শতাংশ ধনীর হাতে সম্পদ সবচেয়ে বেশি কুক্ষিগত।

বিরোধী দলগুলো সরকারকে কল্যাণমূলক কর্মসূচিতে ব্যয় বাড়ানোর পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। বিশেষ করে মোদির দল বিজেপি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর চাপ বেড়েছে।

সরকারি কর্মকর্তারা এর আগে অতিধনীদের সম্পদের ওপর অতিরিক্ত কর আরোপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তাদের যুক্তি, এর ফলে অর্থ কম করের দেশে চলে যেতে পারে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী