দক্ষিণ চীন সাগরে চীন ও রাশিয়ার নৌ মহড়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১২:২২আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৩:৪৮

দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া শুরু করেছে মিত্র দেশ চীন ও রাশিয়া। মঙ্গলবার (১৭ জুলাই) ‘মেরিটাইম কো-অপারেশন-২০২৪’ নামের এই মহড়া শুরু করেছে দেশগুলো। রুশ ও চীনা রাষ্ট্রীয় মিডিয়া এই তথ্য জানিয়েছে। উভয় দেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পর সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও বাণিজ্য সম্পর্ক জোরদার করেছে দেশ দুটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চীনের ঝানজিয়াং বন্দরে ‘মেরিটাইম কো-অপারেশন-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সামুদ্রিক মহড়ার সময় রাশিয়ার প্রশান্ত মহাগাসরীয় জাহাজ এবং চীনা নৌবাহিনীর জাহাজের ক্রুরা যৌথ বিমান প্রতিরক্ষা অনুশীলন এবং সাবমেরিনবিরোধী মহড়া পরিচালনা করেছে। এই মহড়ার জন্য চীনেরনৌ-সাবমেরিনবিরোধী বিমান ব্যবহার করা হয়েছে।

পিপলস লিবারেশন আর্মি নৌবাহিনীর বরাতে চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত গ্লোবাল টাইমস পত্রিকা জানিয়েছে, তিন দিনের মহড়ার জন্য উভয় দেশই অন্তত তিনটি করে জাহাজ মোতায়েন করবে।

রাশিয়ার আরআইএ রাষ্ট্রীয় বার্তা সংস্থা মঙ্গলবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বরাতে জানিয়েছে, যৌথ মহড়ার অংশ হিসেবে রুশ নৌবাহিনী এবং চীনা নৌবাহিনী কামানে গোলাবর্ষণ করেছে।

উত্তর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি পৃথক যৌথ নৌ টহল সম্পন্ন করার পরই এই মহড়া শুরু হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি