হরিয়ানায় অগ্নিবীরদের জন্য পুলিশ ও খনিরক্ষীর চাকরিতে ১০ শতাংশ কোটার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৪, ১৭:০৮আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১৭:০৮

ভারতের হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি অগ্নিবীরদের জন্য পুলিশের ও খনিরক্ষীর ১০ শতাংশ কোটা সংরক্ষণের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৭ জুলাই) তিনি এই কোটা ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অগ্নিপথ প্রকল্প নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ও বিরোধী দলের মধ্যে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যে তিনি এই ঘোষণা দিলেন।

হরিয়ানায় নির্বাচনের কয়েক মাস আগে এই সিদ্ধান্তটি ঘোষণা করা হলো।

২০২২ সালে চালু হয় অগ্নিপথ প্রকল্প। এর মাধ্যমে সশস্ত্র বাহিনীতে স্বল্পমেয়াদে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সী যুবকদের চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগপ্রাপ্তদের ২৫ শতাংশকে আরও ১৫ বছরের জন্য রাখার সুযোগ রয়েছে। বাকিদের মেয়াদ থেকে এককালীন অর্থ দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্তদের বলা হয় অগ্নিবীর।

মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেস এই স্কিম সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি খুব ভালো পরিকল্পনা। কারণ এটি দক্ষ যুবক সমাজ তৈরি করছে।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের