কোটা আন্দোলনে ‘মোদিকে অপমান’, বাংলাদেশ হাইকমিশনে বিজেপির বিধায়করা

রক্তিম দাশ, কলকাতা
৩০ জুলাই ২০২৪, ০১:৫৯আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১১:৩১

বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার (২৯ জুলাই) কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের কাছে এমন অভিযোগ করেন তিনি।

এদিন হাইকমিশনে কিছু ভিডিও জমা দিয়েছেন তিনি। সেগুলোতে বাংলাদেশে আন্দোলন চলাকালে ভারতবিরোধী স্লোগান দিতে দেখা গেছে। নাম এসেছে ভারতের প্রধানমন্ত্রী মোদিরও। এই ভিডিও দেখার পর হাইকমিশনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন শুভেন্দু।

সোমবার (২৯ জুলাই) বিকালে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী। তার সঙ্গে ছিল বিজেপির ২০ জন বিধায়কের প্রতিনিধি দল। ডেপুটি হাইকমিশনে ঢোকার আগে পুলিশি বাধার মুখে পড়েন তারা।

বিজেপি নেতাদের অভিযোগ, এদিনের কর্মসূচির জন্য আগে থেকে অনুমতি নেওয়া ছিল। তবে তা সত্ত্বেও রাজ্য পুলিশ তাদের বাধা দেয়।

বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে কথা কাটাকাটি চলার পরে হাইকমিশনের ভেতরে প্রবেশ করেন তারা। কমিশনারের সঙ্গে দেখা করার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘গত শনিবার আমরা হাইকমিশনারের কাছে আসার কথা জানিয়েছি, লিখিত অনুমতিও আছে। তাও দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অসভ্যতা করছে। এটা মেনে নেওয়া হবে না।’

প্রসঙ্গত, বাংলাদেশে ভারতবিরোধী স্লোগানের কপি ও ভিডিও এদিন বাংলাদেশ হাইকমিশনারের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের ভেতরের বিষয় নিয়ে মাথাব্যথা নেই। আমরা তো আর মমতা বন্দ্যোপাধ্যায় নই যে রোহিঙ্গাদের সিএএ নিয়েও আপত্তি করে, বলে তাদের জন্য দরজা খোলা, ভারত আমাদের মা। তাই ভারতবিরোধী স্লোগান নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি। দেশের প্রধানমন্ত্রীর অপমানও আমরা বরদাস্ত করবো না।’

/এএকে/এফএস/
সম্পর্কিত
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
ভারতের জেন-জিও কি সরকার উৎখাতের পথে
সর্বশেষ খবর
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
অবসরের আভাস দিয়ে মার্টিনেজ, ‘এটাই সরে দাঁড়ানোর সময় কিনা ভাবছি’
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
রাহুলের বিক্ষোভে কংগ্রেসকে নিশানা, সমালোচনায় আম আদমি পার্টি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু