বিহারে ‘ভারত বনধ’ কর্মসূচিতে শিশুদের বহনকারী স্কুলবাসে অগ্নিসংযোগের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ২৩:৪৫আপডেট : ২১ আগস্ট ২০২৪, ২৩:৫৪

বিহারের গোপালগঞ্জে ‘ভারত বনধ’ বিক্ষোভ চলাকালে একদল লোক একটি স্কুলবাসে আগুন ধরানোর চেষ্টা করে। তবে পুলিশের সময়োচিত হস্তক্ষেপে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বাসটিতে অনেক শিশু ছিল এবং স্থানীয়দের অভিযোগ, দলিত সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছিল। বুধবার (২১ আগস্ট) এই ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গোপালগঞ্জ পুলিশ ও জেলা প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বাসটি নিরাপদে সরিয়ে নেয়। ভিডিও চিত্রে দেখা গেছে, হলুদ রঙের স্কুল বাসটি লাঠি হাতে থাকা জনতা ঘিরে রেখেছে। এক ব্যক্তি বাসের নিচে টায়ার জ্বালানোর চেষ্টা করছে। রাস্তায় আরও কয়েকটি জ্বলন্ত টায়ার পড়ে থাকতে দেখা গেছে।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, কিছু মানুষ একটি মোটরসাইকেল থামিয়ে দেয়। যেখানে এক নারী পেছনে বসে ছিলেন। পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হলেও পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

গোপালগঞ্জের পুলিশ সুপার স্বর্ণ প্রভাত জানান, ভারত বন্ধের কারণে শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। বিভিন্ন স্থানে পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়। ড্রোন ক্যামেরার মাধ্যমে কয়েকজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

তিনি জানান, আমি পুলিশ স্টেশনকে নির্দেশ দিয়েছি, যারা বাসে আগুন ধরানোর চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে জেলে পাঠাতে।

যদিও শহরে সহিংসতার কয়েকটি ঘটনা ঘটেছে। তবে গোপালগঞ্জে ভারত বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কিছু যানবাহন রাস্তায় চলাচল করছিল, তবে কিছু বিক্ষোভকারী জাতীয় সড়ক ২৭ এবং রেলপথে বিঘ্ন ঘটায়।

ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছিল কিছু দলিত সংগঠনের পক্ষ থেকে। যারা সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করছে। তাদের মতে, এই রায়টি ইন্দিরা সাহনী মামলার ঐতিহাসিক রায়কে খর্ব করেছে। যা ভারতের সংরক্ষণের কাঠামো প্রতিষ্ঠা করেছিল।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী