ভারতবিরোধী পোস্টে ‘লাভ রিয়্যাক্ট’, ফেরত পাঠানো হলো বাংলাদেশি ছাত্রীকে

আন্তর্জাতিক ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ২০:৩০আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ২০:৩০

ভারতবিরোধী একটি পোস্টে ‘লাভ রিয়্যাক্ট’ দেওয়ায় আসামের শিলচরের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট (এনআইটি) থেকে এক বাংলাদেশি ছাত্রীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গভিত্তিক বাংলা সংবাদমাধ্যম আনন্দবাজার মঙ্গলবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশি এই ছাত্রী এনআইটির ইলেকট্রিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ভারতবিরোধী পোস্টে লাভ রিয়্যাক্ট দিয়ে সমর্থন জানান তিনি। এর পরেই সোমবার তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কর্তৃপক্ষ।

অবশ্য স্থানীয় পুলিশের কর্মকর্তা নুমাল মাহাত্ম্য দাবি করেছেন, বাংলাদেশি এই ছাত্রীকে বহিষ্কার করা হয়নি, বরং বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

পুলিশ কর্মকর্তা নুমাল মাহাত্ম্য আরও বলেছেন, এই ইনস্টিটিউটেরই সাবেক এক বাংলাদেশি শিক্ষার্থীর পোস্টে লাভ রিয়্যাক্ট দিয়েছিলেন এই ছাত্রী। ওই শিক্ষার্থী ছয়মাস আগে পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফেরত গেছেন।

আনন্দবাজার জানিয়েছে, সাবেক ওই শিক্ষার্থীর ভারতবিরোধী পোস্টে বাংলাদেশি ছাত্রীর লাভ রিয়্যাক্ট দেওয়ার বিষয়টি নজরে আসে একটি সংগঠনের। তারা এই ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ করে।

সংগঠনটির মুখপাত্র শুভাশিস চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশি ছাত্রীর লাভ রিয়্যাক্ট নজরে আসার পর আসামের জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউট উত্তপ্ত হয়ে উঠে। এরপর ওই শিক্ষার্থী নিজেই নাকি বাংলাদেশে তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানান।

ছাত্রীটি আসামের প্রযুক্তি ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি বাকি পরীক্ষাগুলো দিতে আবারও ভারতে যাবেন কি না এমন প্রশ্নের জবাবে পুলিশ বলেছে, এটি তার উপরই নির্ভর করবে।

সরকারি তথ্য অনুযায়ী, আসামের শিলচরে জাতীয় প্রযুক্তি ইনস্টিটিউটে এ মুহূর্তে ৭০ জন বাংলাদেশি পড়াশোনা করছেন। তাদের ভারতবিরোধী কোনও পোস্টে সমর্থন না জানাতে পুলিশের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম