এক দশক পর ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন, চলছে ভোটগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০

ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে ১০ ​​বছরের মধ্যে এই প্রথম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিন ধাপের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট শুরু হয়েছে আজ। এই ধাপে সাতটি জেলার ২৪টি নির্বাচনী এলাকায় চলছে ভোটগ্রহণ। ২০১৯ সালে পূর্ববর্তী রাজ্যকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলের পর থেকে এটিই সেখানে প্রথম বিধানসভা নির্বাচন। বুধবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

তবে কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরে ২০১৪ সালের মতো পূর্ণ রাজ্য হিসেবে নয়, একটি অঞ্চল হিসেবে চলছে ভোটগ্রহণ। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের ফলে বিশেষ মর্যাদা হারানোর পাশাপাশি রাজ্যের তকমাও হারিয়েছে জম্মু ও কাশ্মির।

একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেও প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনের সাক্ষী হচ্ছে এটি। ৩৭০ ধারা যখন বাতিল করা হয় তখন রাজ্যটিকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছিল।

জম্মু অঞ্চলের তিনটি জেলায় আটটি বিধানসভা আসনে এবং কাশ্মীর উপত্যকার চারটি জেলায় ৯০ জন স্বতন্ত্রসহ ২১৯ জন প্রার্থী ভোট দেবেন ২৩ লাখেরও বেশি ভোটার। সন্ধ্যা ৬টায় প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে।

অন্য দুটি ধাপে বাকি ৬৬টি বিধানসভা আসনে ভোট হবে। দ্বিতীয় ধাপের ভোট হবে ২৫ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপের ভোট হবে ১ অক্টোবর। ৮ অক্টোবর ভোট গণনার কথা রয়েছে।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের