দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে বাইডেন-মোদির আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৯

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় শনিবার (২১ সেপ্টেম্বর) ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে বাইডেনের বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এই তথ্য নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। রবিবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।

ভারতীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোট কোয়াডের এবারের সম্মেলনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে বিক্রম মিশ্রি বলেন, কোয়াড সম্মেলনে মোদির আলোচনার অন্যতম মূল বিষয় ছিল বাংলাদেশ। সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।

কোয়াড নেতাদের আলোচনার অংশ হিসেবে বাংলাদেশ ছিল কি-না জানতে চাইলে সাংবাদিকদের মিশ্রি বলেন, ‘এসব আলোচনা আঞ্চলিক বিষয়গুলোর অন্তর্ভুক্ত। এটি একপক্ষ বা অন্যপক্ষের দ্বিপাক্ষিক স্বার্থের সঙ্গে সংশ্লিষ্টও হতে পারে। তবে অঞ্চলের বাইরেও এর তাৎপর্য রয়েছে। আর এই প্রেক্ষাপটে কয়েকটি পরিস্থিতি আলোচনায় এসেছিল। এর মধ্যে বাংলাদেশ ছিল এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময়ও হয়েছে।’

ছাত্র-জনতার ব্যাপক গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

গত মাসে শেখ হাসিনার দেশ ত্যাগের, একটি টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশ নিয়ে টেলিফোনে আলোচনা করার কথা জানিয়েছিলেন। তখন বাংলাদেশে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করার কথা জানান মোদি।

তবে তখন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মোদির সঙ্গে বাইডেনের ফোনালাপে বাংলাদেশের বিষয়ে কোনও তথ্যই উল্লেখ করা হয়নি।

/এএকে/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী