অনশন তুলে নিতে বৈঠকে চিকিৎসকদের ডাকলো মমতা সরকার

রক্তিম দাশ, কলকাতা
০৯ অক্টোবর ২০২৪, ২২:৪৬আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ২২:৪৬

দুর্গাপুজোর ষষ্ঠীতেও প্রতিবাদে মুখর কলকাতা। ধর্মতলায় আরজি করের ঘটনার প্রতিবাদে চিকিৎসকদের আমরণ অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। তাদের পরিক্রমা কর্মসূচি ঘিরে উত্তাল হয়েছে রাজপথ। এরই মধ্যে ডাক্তারদের কাছে এলো ইমেইল। 

বুধবার অর্থাৎ ষষ্ঠীর দিনই বৈঠকে বসতে চান মুখ্যসচিব। স্বাস্থ্য ভবনে সেই বৈঠকের কথা জানিয়ে ইমেইল করা হয়েছে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বৈঠক ডাকা হয়েছে। মেইল পাঠানো হয় তার ঠিক এক ঘণ্টা আগে। কেন মাত্র ১ ঘণ্টার নোটিসে ডাকা হলো, তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকেরা।

মুখ্যসচিবের আহ্বানে সাড়া দিয়ে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন চিকিৎসকেরা। ইমেইলে জানানো হয়েছে, মুখ্যসচিবের নেতৃত্বে যে টাস্কফোর্স গঠন হয়েছে, তার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চান তিনি। ৮ থেকে ১০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। অনশন মঞ্চ থেকে আন্দোলনরত চিকিৎসকেরা জানিয়েছেন, তারা বৈঠকে যোগ দেবেন। ১০ দফাতে দাবি এখনও অনড় চিকিৎসকেরা। সেই বিষয়ে কথা বলবেন মুখ্যসচিবের সঙ্গে। তবে কতজন প্রতিনিধি যাবেন, তা ঠিক করতে জিবি বৈঠক করছেন ডাক্তাররা।

চিকিৎসকদের ‘পরিক্রমা’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আটকে দেওয়া হয়েছে ম্যাটাডোর। এই অভিযোগ ঘিরে উত্তাল হয় ধর্মতলা চত্বর। পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে কৃত্রিমভাবে যানজট তৈরি করার অভিযোগও উঠেছে। যদিও পরে ‘পরিক্রমা’ কর্মসূচি শুরু হয়। দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপে গিয়ে লিফলেট বিলি করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের