পাকিস্তানে জঙ্গি হামলায় পুলিশসহ নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ০৬:১২আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৬:১৩

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা পুলিশের কার্যালয়ে জঙ্গি হামলায় তিন পুলিশসহ ৪ জন নিহত হয়েছে। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫ হামলাকারীও নিহত হয়। স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রাদেশিক পুলিশ প্রধান আখতার হায়াত রয়টার্সকে জানান, জেলা পুলিশের সদর দফতর ও আবাসিক ওই ভবনটিতে টানা কয়েক ঘণ্টার সংঘর্ষে পুলিশের হাতে পাঁচ আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়।

তিনি বলেন, নিহত তিন পুলিশ ওই ভবনে দায়িত্বরত অবস্থায় নিহত হন। আর চতুর্থজন বেসামরিক।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের অশান্ত উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় অঞ্চলের সীমান্তবর্তী বান্নু জেলায় এই ঘটনা ঘটেছে।

হামলার দায় স্বীকার করেছে ইসলামি জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। গোষ্ঠীটির এক মুখপাত্র এমন দাবি করেছেন।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল) দূরে বান্নু শহর। চলতি সপ্তাহে আঞ্চলিক নেতাদের একটি বৈঠকের আগে, সোমবার পাকিস্তানে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সফর উপলক্ষ্যে শহরটিতে কঠোর নিরাপত্তা জারি করা হয়।

/এএকে/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান