৫ বছরে প্রথম দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন মোদি-শি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১৬:০৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৬:০৫

পাঁচ বছরের মধ্যে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক আলোচনায় বসতে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি ‍জিনপিং। বুধবার (২৩ অক্টোবর) রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের এক ফাঁকে বৈঠক করবেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এই খবর জানিয়েছে।

প্রতিবেশী দেশগুলোর মধ্যে সীমান্ত বিরোধ কমাতে ভারত ও চীন উভয়ই গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকের মধ্য দিয়ে এই দুই নেতার মধ্যে পাঁচ বছরের মধ্যে প্রথম আনুষ্ঠানিক মিথস্ক্রিয়া ঘটতে যাচ্ছে।

এর আগে, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর পুনরায় নিয়মিত টহল শুরু করার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছায় এই দুই দেশ।

একই বিষয়ে মঙ্গলবার জারি করা একটি বিবৃতিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি বলেছেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি, আগামীকাল ব্রিকস সম্মেলনের এক ফাঁকে প্রধানমন্ত্রী মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে।’

তবে বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হবে তা স্পষ্ট করে জানাননি তিনি।

শেষবার ২০১৯ সালে তামিলনাড়ুর মহাবালিপুরমে শির সঙ্গে বৈঠক করেছিলেন মোদি। এর পরই ২০২০ সালের জুনে গালওয়ানে সামরিক সংঘর্ষে একাধিক হতাহতের ঘটনা ঘটে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে