উ. কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে দ. কোরিয়ার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ১৫:৩৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১৫:৩৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে উত্তর কোরিয়ার সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়া। সামরিক গোয়েন্দাদের বরাতে এই তথ্য জানিয়েছে দেশটির আইনপ্রণেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলেছেন, কৌশলগত অস্ত্রের উন্নয়নকে তুলে ধরতে উত্তর কোরিয়া ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের সময় একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা দেশটির সপ্তম পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারে।

পিয়ংইয়ং একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার প্রস্তুতি হিসেবে ক্ষেণপণাস্ত্রের লঞ্চারকে একটি নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়েছে বলেও দাবি করেছে তারা।

প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) কর্মকর্তাদের সাথে রুদ্ধদ্বার সংসদীয় শুনানির পর সাংবাদিকদের সাংসদ লি সিওং-কুইউন বলেন, ‘একটি ট্রান্সপোর্টার-ইরেক্টর লঞ্চার (টিইএল) এর প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সেটিকে একটি নির্দিষ্ট স্থানে মোতায়েন করা হয়েছে। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বা পরে ওয়ারহেড পুনঃপ্রবেশের প্রযুক্তিগত যাচাইয়ের জন্য একটি আইসিবিএম পরীক্ষা চালানো হতে পারে।’

আরেক সাংসদ পার্ক সান-ওন বলেছেন, ডিআইএ মনে করে না যে, এখনই লঞ্চারে একটি ক্ষেপণাস্ত্র লোড করা হয়েছে। তবে সেটি সাইটেও স্থানান্তরিত হলে হতেও পারে।’

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী