পাকিস্তানে পোলিও টিকা কর্মসূচিতে হামলা, শিশুসহ  নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ২১:৪০আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২১:৪০

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় বোমা হামলায় নিহত হয়েছে অন্তত ৯ জন। এদের মধ্যে ৫ জনই শিশু। আহত হয়েছে আরও ২৯ জন। শুক্রবার (১ নভেম্বর) সকালে মেয়েদের স্কুলের কাছে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

শুক্রবারের এই হামলার লক্ষ্য ছিল একটি পোলিও টিকাদান কর্মসূচির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ। সিনিয়র পুলিশ সুপার রেহমত উল্লাহ বলেছেন, পোলিও টিকাদান দলের সদস্যদের নিতে যাচ্ছিল পুলিশ ভ্যানটি। 

ওই বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা ও এক দোকানদারও নিহত হন বলে জানিয়েছেন সিনিয়র পুলিশ কর্মকর্তা আবদুল ফাতাহ।

কালাত জেলা প্রশাসক নাইম বাজাই জানিয়েছেন, বিস্ফোরণে পাঁচ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।

মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে এই বিস্ফোরণ হয়। গুগল ম্যাপ অনুযায়ী, হাসপাতাল থেকে এক মিনিটের হাঁটা পথের দূরত্বে মেয়েদের একটি স্কুল আছে।

বিস্ফোরণটি একটি মোটরসাইকেলে সংযুক্ত ইম্প্রোভাইজড ডিভাইসের  মাধ্যমে সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোটর সাইকেলটি স্কুলের পাশেই পার্ক করা ছিল।

এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

শাহবাজ শরিফ। শিশুদের ওপর হামলা চালানোকে বর্বর কাজ বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

এর আগে মঙ্গলবার ঘরে ঘরে পোলিও টিকাদান অভিযান পরিচালনাকারী স্বাস্থ্য অফিসে হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছে। সোমবার থেকে পোলিও টিকাচান কর্মসূচি শুরু হয়েছে।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের