ঝাড়খণ্ডে কারিগরি ত্রুটিতে উড়লো না মোদির উড়োজাহাজ

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ১৬:৪৮আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:৪৮

ঝাড়খণ্ডের দেওঘরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উড়োজাহাজ কারিগরি ত্রুটির কারণে উড়তে পারেনি। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। সমস্যাটি সমাধানের জন্য উড়োজাহাজটি দেওঘর বিমানবন্দরে রাখা হয়েছে। দিল্লি থেকে আরেকটি উড়োজাহাজ পাঠানো হচ্ছে। এতে মোদির রাজধানীতে ফেরা বিলম্বিত করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শুক্রবার মোদি ঝাড়খণ্ডে দুটি জনসভায় বক্তব্য দেন। দিনটি উপজাতি কিংবদন্তি বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে ‘জনজাতীয় গৌরব দিবস’ হিসেবে উদযাপিত হয়। সেইসঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের প্রচারও চালান তিনি।

জনসভায় প্রধানমন্ত্রী মোদি কংগ্রেস ও রাহুল গান্ধীর কড়া সমালোচনা করেন। তিনি পুনরায় রাহুল গান্ধীকে ‘শেহজাদা’ সম্বোধন করে অভিযোগ করেন, কংগ্রেস তফসিলি জাতি (এসসি), তফসিলি উপজাতি (এসটি) এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংরক্ষণ বাতিল করার ষড়যন্ত্র করছে।

মোদি বলেছেন, কংগ্রেসের ভয়ঙ্কর উদ্দেশ্য রয়েছে। তাদের শেহজাদা সংরক্ষণকে দুর্বল করতে ষড়যন্ত্র করছে। তার পিতা সংরক্ষণকে দাসত্ব বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু জনগণ পরে তাকে পরাজিত করে। সংরক্ষণ বাতিল করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আমরা এই ধরনের ষড়যন্ত্র প্রতিহত করব।

এছাড়া, তিনি ঝাড়খণ্ডের ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেসের জোট সরকারকেও আক্রমণ করেন। মোদি অভিযোগ করেন, এই সরকার অনুপ্রবেশকারীদের ঝাড়খণ্ডের স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দিচ্ছে।

/এএ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?