দক্ষিণের বাসিন্দাদের ঘুম হারাম করতে উত্তর কোরিয়ার ‘শব্দ বোমা’

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ২০:০৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২০:০৩

দক্ষিণ কোরিয়ায় এবার সাউন্ড বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। সম্প্রতি রাতে বিকট শব্দে ঘুম ভাঙছে সীমান্তবর্তীএকটি গ্রামের বাসিন্দাদের। সেখানে বেলুন থেকে অপরিচিত ও ভয়ংকর শব্দ সম্প্রচার করছে পিয়ংইয়ং। সেই শব্দে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে অসন্তোষও। রবিবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস এই খবর জানিয়েছে।

প্রতিবেদন বলা হয়, রাতে ঘটনাগুলো কিছু বাসিন্দা এভাবে বর্ণনা করেছেন, রাতে হঠাৎ করেই তারা নেকড়েদের চিৎকার, ধাতু একত্রে পিষে যাওয়ার মতো শব্দ বা ভূতের চিৎকার শুনতে পেয়েছেন। এ যেন ঠিক ভৌতিক কোনও সিনেমা।

অন্যরা বলেছিলেন, তারা যেন আগত কোনও কামানের গোলার শব্দ শুনেছে। কারও কারও কাছে মনে হয়েছে, যেন একটি ক্ষিপ্ত বানর একটি ভাঙা পিয়ানোতে এলোপাতাড়ি আঘাত করছে।

যদিও বিভিন্ন সময়ে তারা বিভিন্ন শব্দ শুনেছে, তবে উত্তর কোরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ কোরিয়ার এই গ্রামের বাসিন্দারা এটিকে ‘শব্দ বোমা হামলা’ বলে অভিহিত করেছেন।

৩৭ বছর বয়সী মিস অ্যান মি-হি বলেন, ‘এটি আমাদের পাগল করে তুলছে।’ শব্দটি এতটাই বিকট যে, ‘আপনি রাতে ঘুমাতেই পারবেন না।’

জুলাই থেকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্তে দিনে ১০ থেকে ২৪ ঘণ্টার জন্য লাউড স্পীকারের বেলুন ছড়িয়ে দিচ্ছে উত্তর কোরিয়া। দেশটি এমন ভয়ঙ্কর শব্দ সম্প্রচার করছে, যা দক্ষিণ কোরিয়ার গ্রামবাসীদের উত্তেজিত করে তুলেছে। উত্তরের কাছ থেকে অতীতের এ ধরণের কোনও প্রচার-সম্প্রচার করা হয়নি।

আক্রমণটি সবচেয়ে উদ্ভট ও অসহনীয়। এটি আন্তঃকোরীয় সম্পর্কের অবনতির পরিণতি, যা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অধীনে বছরের পর বছর সর্বনিম্ন স্তরে নেমেছে।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প কি আপনাকে বলির পাঁঠা বানাচ্ছেন, যে উত্তর দিলেন জেলেনস্কি
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
বাঁশ কাটা নিয়ে সংঘর্ষ, এলাকা থেকে গড়ালো হাসপাতালে
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক