দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দিনের মতো ভারী তুষারপাত, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১৩:২৪ আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৩:২৪

দক্ষিণ কোরিয়া দ্বিতীয় দিনের মতো ভারী তুষারপাত হয়েছে। এতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশটিতে ৪ জনের মৃত্যু হয়েছে। বাতিল করা হয়েছে কয়েক ডজন ফ্লাইট। ফেরি কার্যক্রমও স্থগিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, ১৯০৭ সাল থেকে তুষারপাতের রেকর্ড শুরু হওয়ার পর থেকে রাজধানী সিউলে এটি তৃতীয় ভারী তুষারপাতের ঘটনা। শেহরটিতে গতকালের তুষারপাত শত বছরের রেকর্ড ভেঙেছে।

বৃহস্পতিবার সকাল টায় সিউলের কিছু অংশে ৪০ সেন্টিমিটারেরও (১৬ ইঞ্চি) বেশি তুষার পড়েছে। ফলে ১৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য করেছে কর্তৃপক্ষ। তবে আবহাওয়া কর্মকর্তারা, বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে রাজধানীর মেট্রোপলিটন এলাকায় ভারী তুষারপারে সতর্কতা তুলে নিয়েছে।

বুধবার সন্ধ্যায় তুষারপাতজনিত দুর্ঘটনায় গল্ফ রেঞ্জে একজনের মৃত্যু ও দুজন আহত হয়েছে। এদিন গাড়ি পার্কিংয়ের সময় তুষার ধসে আরও একজনের মৃত্যু হয়।

রাজধানীর পূর্বদিকের মহাসড়কে ট্রাফিক দুর্ঘটনায় অন্তত আরও দুজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ির সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন।

ভারী তুষারপাতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সিউলের প্রধান বিমানবন্দর ইনচিওন। যাত্রীদের ফ্লাইট গড়ে দুই ঘণ্টা বিলম্ব করে।

প্লেন ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর তথ্যানুসারে, এ সময় বিমানবন্দরটির ১৪ শতাংশ ফ্লাইট বিলম্বিত হয়েছিল। আরও ১৫ শতাংশ ফ্লাইট বৃহস্পতিবার বাতিল হয়েছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ১৪২টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে ৭৬টি রুটে ৯৯টি ফেরির কার্যক্রম স্থগিত করা হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
ফ্রান্সে বিক্ষোভ, প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও মধ্যপন্থিরা কি পতনের মুখে?
দুর্ঘটনায় ১৪ জন নিহত: বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার, গতি ছিল বেপরোয়া
সর্বশেষ খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সার পাচারের সময় আটক, একজনকে কারাদণ্ড ও দুই ডিলারকে জরিমানা
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সৌদিতে হামলায় নিহত শাহেদের মরদেহ আসছে শুক্রবার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন