তামিলনাড়ুতে মন্ত্রীর গায়ে কাদা ছুড়ে স্থানীয়দের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:২৯আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮

তামিলনাড়ুর মন্ত্রী থিরু পোন্মুদি একটি ঘূর্ণিঝড়-আক্রান্ত এলাকায় পরিদর্শনে গেলে স্থানীয় বাসিন্দারা তার ওপর কাদামাটি ছোড়েন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এই ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিজেপি নেতা কে আন্নামালাই এক্স (পূর্বের টুইটার)-এ এই ঘটনার ভিডিও পোস্ট করে মন্তব্য করেছেন, তামিলনাড়ুতে বর্তমান পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের অসন্তোষ ফুটে উঠছে।

ভিডিওর ক্যাপশনে আন্নামালাই উল্লেখ করেছেন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী চেন্নাইয়ের রাস্তায় ছবি তোলায় ব্যস্ত ছিলেন, যখন শহরটিতে খুব সামান্য বৃষ্টি হয়েছে। অথচ চেন্নাইয়ের বাইরের ঘটনার দিকে নজর দেওয়ার সময় তারা পাননি।

তিনি আরও লিখেছেন, আজ জনসাধারণের ক্ষোভ তীব্র হয়ে উঠলো যখন দুর্নীতিগ্রস্ত ডিএমকে মন্ত্রী থিরু পোন্মুদি বন্যা-আক্রান্ত এলাকা পরিদর্শনে যান এবং তার দিকে কাদামাটি ছোড়া হয়। এটি ডিএমকের প্রতি একটি নরম সতর্কবার্তা যে কী ঘটতে চলেছে।

ঘূর্ণিঝড় ও বন্যার ফলে তামিলনাড়ুর বেশ কয়েকটি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের বিপর্যয় মোকাবিলায় যথাযথ প্রস্তুতির অভাব নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের