তেলের দাম কমায় পুতিন ইউক্রেন যুদ্ধ সমাপ্তিতে আরও আগ্রহী: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৫, ১৪:৩৬আপডেট : ০৬ মে ২০২৫, ১৪:৩৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সময়ে তেলের দাম কমে যাওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন শান্তির প্রতি আরও বেশি আগ্রহী। সোমবার (৫ মে) ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি মনে করি এখন তেলের দাম যেভাবে কমেছে, রাশিয়া একটি ভালো অবস্থানে আছে মীমাংসা করার জন্য, তারা মীমাংসা করতে চায়। ইউক্রেনও চায় মীমাংসা।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার অর্থনীতিকে চালিত করে তেলের দাম। এই তেলের দাম চলতি বছরের শুরু থেকে প্রতি ব্যারেলে প্রায় ১৫ ডলার কমে গেছে।

ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি নিয়ে আমরা অনেক দূর এগিয়েছি। কিছু একটা হতে পারে। তবে আশা করছি সেটাই হবে।’

পুতিন নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়ন ও তার মিত্রদের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন।

ট্রাম্প বলেন,  ‘আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিন মাত্রই তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন – যা শুনতে বেশি না লাগলেও অনেক কিছু। যদি আপনি জানতেন আমরা কোথা থেকে শুরু করেছিলাম। এটা এমন একটি যুদ্ধ যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না।’

ট্রাম্প বলেন, যুদ্ধে নিহতদের সংখ্যা সংবাদমাধ্যমের রিপোর্ট করা সংখ্যার চেয়ে অনেক বেশি। যুদ্ধে জড়িত কোনও পক্ষই হালনাগাদ হতাহতের সংখ্যা প্রকাশ করে না।

সোমবার ট্রাম্প ও পুতিনের মধ্যে সৌদি আরবে সম্ভাব্য এক বৈঠক সম্পর্কে জানতে চাইলে ক্রেমলিন জানায়, একটি বৈঠক প্রয়োজনীয় হলেও মে মাসের মাঝামাঝি সময়ে পুতিনের মধ্যপ্রাচ্য সফরের কোনও পরিকল্পনা নেই।

ট্রাম্প বলেছেন, তিনি মে মাসের শুরুতেই সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরু করেন পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় অভিযান মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষের জন্ম দেয়।

এই যুদ্ধে হাজার হাজার সেনা নিহত বা আহত হয়েছে। ট্রাম্প বারবার বলেছেন, তিনি এই ‘রক্তপাত’ বন্ধ করতে চান।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি