কৃষ্ণ সাগরে তেলবাহী ২ রুশ জাহাজ ডুবে গেছে, ১ ক্রু’র ‍মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ডিসেম্বর ২০২৪, ২২:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ২২:০১

কৃষ্ণ সাগরে দুর্ঘটনার কবলে পড়ে তেলবাহী ২ রুশ জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় এক ক্রু-এর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজ দুটিতে ২৯ জন ক্রু ছিলেন। রবিবার (১৫ ডিসেম্বর) রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

মস্কোর দখলকৃত ক্রিমিয়া থেকে রাশিয়াকে বিভক্তকারী কের্চ প্রণালিতে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে টাগ বোট, হেলিকপ্টার ও ৫০ জনেরও বেশি কর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন।

টেলিগ্রামে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পরিবহন প্রসিকিউটরের অফিস প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রবল ঝড়ের সময় একটি ট্যাংকার দু’ভাগে বিভক্ত হয়ে ডুবে যাচ্ছে। পানিতে তেলের ছাপও দৃশ্যমান ছিল।

এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

একটি বিবৃতিতে রাশিয়ার ফেডারেল সি অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট এজেন্সি রোসমরেচফ্লট বলেছে, ‘আজ কৃষ্ণ সাগরে ঝড়ের কবলে পড়ে ভলগোনেফট-২১২ ও ভলগোনেফট-২৩৯ নামের দুটি ট্যাংকার ডুবে গেছে। জাহাজগুলোতে যথাক্রমে ১৫ ও ১৪ জন কর্মী ছিলেন। দুর্ঘটনার কারণে তেল পানিতে ছড়িয়ে পড়েছে।’

প্রতিটি ট্যাংকারের ধারণক্ষমতা প্রায় চার হাজার ২০০ টন তেল বলে জানিয়েছে রয়টার্স।

তবে কী পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে তা এখনও পরিষ্কার নয়।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী