চিন্ময় কৃষ্ণের প্রাণহানির আশঙ্কা তার আইনজীবীর

রক্তিম দাশ, কলকাতা 
১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৩২

ইসকন থেকে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাস এখনও জেলবন্দি। আগামী ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে তার জামিন আবেদনের শুনানি হবে। এর আগেই চিন্ময়ের আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেছেন, তিনি চিন্ময় প্রভুর প্রাণহানির আশঙ্কা করছেন।

ভারতের কলকাতার ব‍্যারাকপুরে তার ছেলের বাড়িতে বসে রবীন্দ্র ঘোষ জানান, ঢাকা থেকে কলকাতায় চিকিৎসার জন্য এসেছেন তিনি। সাত-আট দিন থাকবেন। এইমস হাসপাতালে তার পূর্বে অপারেশন হয়েছিল। সেটারই ফলো আপ করাতে এসেছেন।

রবীন্দ্র ঘোষ বলেন, আইনজীবী হিসেবে চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নেই। তারপর চিন্ময়কৃষ্ণ প্রভুর এলেন। কান্না জড়ানো কণ্ঠ, চোখে জল। তিনি বলেছেন, ‘বাবা কেমন আছেন?’ আমি বললাম, ‘আপনি কেমন আছেন?’ বলতেই আমাকে জড়িতে ধরলেন। তিনি কেবল একা নন, আরও দুজন সাধুকে গ্রেফতার করা হয়েছে। তিনি দুর্বল হয়ে যাচ্ছেন।  

আইনজীবী জানান, তাকে চার ঘণ্টা বাইরে অপেক্ষা করতে হয়েছিল। তিনি লড়াইয়ের নয়া কৌশল তৈরি করছেন।

রবীন্দ্র ঘোষ বললেন, ২ তারিখ আমি আবার যাব আদালতে। ফাইট করবই। তার মৃত্যুর ভয় আছে বলে মনে করছি।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী