ইউক্রেনে আরও ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর অঙ্গীকার পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৪, ২১:২৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২১:৪১

রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে ইউক্রেনে আরও ধ্বংসযজ্ঞ চালানোর অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার (১৬ ডিসেম্বর) টেলিভিশনে প্রচারিত সরকারি বৈঠকের সময় এমন প্রতিশ্রুতি দিয়েছেন ‍তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে ‘ব্যাপক’ ড্রোন হামলার অভিযোগ করেছে রাশিয়া। হামলাটি দেশের সীমান্ত থেকে প্রায় এক হাজার কিলোমিটার (৬২০ মাইল) দূরে হয়েছে। এ সময় ড্রোনগুলো কাজান শহরের একটি বিলাসবহুল আবাসিক ভবনে আঘাত করে।

রাশিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোতে ড্রোনগুলোকে একটি উঁচু কাঁচের ভবনে আঘাত করতে এবং এতে সেখানে আগুন ধরে যেতে দেখা যায়। তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রবিবার একটি সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওকলে অংশ নেন পুতিন। এ সময় বক্তব্য প্রদানের সময় তিনি বলেন, ‘যারা এই কাজ করেছে এবং যেভাবেই ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করুক না কেন, তারা নিজেরাই বরং বহুগুণ বেশি ধ্বংসের মুখোমুখি হবে। আমাদের দেশে তারা যা করার চেষ্টা করছে তার জন্য অনুতপ্ত হবে।’

প্রায় তিন বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। পশ্চিমা সরবরাহকৃত অস্ত্র দিয়ে সম্প্রতি রুশ ভূখণ্ডে ক্রমবর্ধমান বিমান হামলা চালাচ্ছে ইউক্রেন। এর মধ্যে কাজানের হামলাটি ছিল সর্বশেষ হামলার ঘটনা।

এই হামলার বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইউক্রেন।

এর আগে, রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের করা হামলার জবাবে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভের কেন্দ্রকে লক্ষ্যবস্তু করার হুমকি দেন পুতিন।

এদিকে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিমা সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমান ঘাঁটি ও অস্ত্র কারখানাগুলোতে কিয়েভের প্রতিশোধমূলক হামলা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোগুলোতে হামলা চালাতে রাশিয়াকে প্ররোচিত করেছে।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে