আফগানিস্তানে পাকিস্তানের নজিরবিহীন বিমান হামলা, নিহত অন্তত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭

আফগানিস্তানে নজিরবিহীন বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে (২৪ ডিসেম্বর) দেশটির পাকতিকা প্রদেশের বারমাল জেলায় এই হামলা করা হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একটি গ্রাম। আফগান সংবাদমাধ্যম খামা প্রেস এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন বারমাল জেলার অন্তত সাতটি গ্রামকে লক্ষ্যবস্তু করা হয়। লামন গ্রামে নারী ও শিশুসহ এক পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে।

একটি সূত্র খামা প্রেসকে জানিয়েছে, পাকতিকা প্রদেশের বারমাল জেলার ‘মুর্গ বাজার’ এলাকায় একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, পাকিস্তান যুদ্ধবিমান ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে।

তবে তালেবান বা পাকিস্তান কেউই এখন পর্যন্ত হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।

হামলায় পাকিস্তানি জেট বিমানের কথিত ব্যবহার এই অঞ্চলে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

/এএকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি