আসাম পুলিশের জালে এবার ‘বাংলাদেশি জঙ্গি’ শাব সেখের ভাই

রক্তিম দাশ, কলকাতা 
৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪

আসামের এসটিএফ-এর হাতে ভারতের কেরালা থেকে গ্রেফতারকৃত ‘বাংলাদেশি জঙ্গি’ মোহাম্মদ শাব সেখের ভাই এবার পুলিশের জালে। বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্য শাব সেখের ফুফাতো ভাইকে রবিবার রাতে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ ও আসাম পুলিশ।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নওদার দুর্লভপুরে বাড়ি থেকে গ্রেফতার করা হয় সাজিবুল ইসলাম নামে ওই যুবককে। এই সাজিবুল ইসলাম মোহাম্মদ সাব সেখের ফুফাতো ভাই।

সাজিবুল ইসলামের আত্মীয়দের দাবি, রাত আড়াইটে নাগাদ বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে যায় সাজিবুলকে। চাষাবাদ করে সে। এক বছর আগে সৌদিতে কাজে গিয়েছিল। কী কারণে বাড়িতে পুলিশের হানা? কেনই বা নিরপরাধকে তুলে নিয়ে যাওয়া হলো, বুঝতে পারছেন না তারা।

ঘটনাকে ঘিরে থমথমে গোটা এলাকা। সাজিবুল ইসলামের বাড়িতে আত্মীয় পরিজনদের ভিড় ছিল সোমবার সকালেও। 

দিন কয়েক আগেই আসাম পুলিশ হরিহরপাড়া থেকে দুই জঙ্গিকে গ্রেফতার করে। যারা আনসারুল্লাহ বাংলার সদস্য বলেই জানা গেছে। তাদের জেরা করেই উঠে আসে মোহাম্মদ শাব সেখের নাম। কেরালা থেকে গ্রেফতার করা হয়েছিল শাব সেখকে।

নওদার ভোলা গ্রাম থেকে আরেক যুবক মুস্তাকিম মণ্ডলকেও আটক করে নিয়ে যায় পুলিশ। কান্নায় ভেঙে পড়েন আত্মীয়রা।

/এএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের