পাঁচ বছর বিরতির পর চালু হচ্ছে চীন-ভারত সরাসরি ফ্লাইট

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ২৩:৪৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ২৩:৪৫

প্রায় পাঁচ বছর পর ভারত ও চীন সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছে। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির বেইজিং সফর শেষে সোমবার (২৭ জানুয়ারি) এই ঘোষণা দেওয়া হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিক্রম মিসরির চীন সফর ২০২০ সালের হিমালয় সীমান্ত সংঘর্ষের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দু’দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দুই দেশের কারিগরি কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে একটি হালনাগাদ কাঠামো নিয়ে আলোচনা করবে।

বিবৃতিতে আরও জানানো হয়, চীন আবারও হিন্দু দেবতা কৃষ্ণের জনপ্রিয় তীর্থযাত্রার অনুমতি দিয়েছে, যা মহামারির শুরুতে স্থগিত করা হয়েছিল।

দু’দেশ সম্পর্ক পুনর্গঠনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং বাণিজ্য ও অর্থনৈতিক ইস্যুগুলো সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করা হয়।

মহামারির আগে ভারত-চীনের মধ্যে প্রতি মাসে প্রায় ৫০০টি সরাসরি ফ্লাইট পরিচালিত হতো।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে উল্লেখ না থাকলেও বলা হয়েছে, গত বছর থেকে দু’দেশ সম্পর্ক উন্নয়নে কাজ করছে।

বিবৃতিতে বলা হয়েছে, চীন-ভারত সম্পর্ক উন্নয়ন দু’দেশের মৌলিক স্বার্থের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ।

২০২০ সালের শুরুতে মহামারির সময় ভারত-চীনের বিমান পরিষেবা বন্ধ হয়।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের