দ.কোরিয়ার বুসানে নির্মাণাধীন হোটেলে আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৬

দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানে একটি নির্মাণাধীন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৬ জন নিহত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে,ঘটনাস্থল থেকে শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তারপরও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

শুক্রবার সকালে হোটেলটিতে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। বুসান দমকল বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে ৯০ জন দমকলকর্মী মোতায়েন করে। হেলিকপ্টারের সাহায্যে ১৪ জনকে ছাদ থেকে উদ্ধার করা হয়।

আগুনের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণস্থলের প্রথম তলায় সংরক্ষিত রাসায়নিক উপাদানের কারণে আগুন ছড়াতে পারে।

এক দমকল কর্মকর্তা বলেন,‘আমরা এখনও ভবনের ভেতরে অনুসন্ধান চালাচ্ছি। সেখানে কতজন কর্মী ছিলেন তা নির্ধারণ করছে পুলিশ ও স্থানীয় প্রশাসন।’

প্রতিবেদনে আরও  জানানো হয়েছে,আগুনে সাতজন আহত হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এখনো প্রকৃত সংখ্যা নিশ্চিত করা যায়নি।

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক বলেছেন, ‘দুর্ঘটনাস্থলে সব ধরনের জরুরি কর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।’

ইয়োনহাপের প্রতিবেদনে বলা হয়েছে,নির্মাণাধীন এই হোটেলটি সিঙ্গাপুরভিত্তিক বিলাসবহুল হোটেল ও রিসোর্ট চেইন ‘ব্যানিয়ান ট্রি’র মালিকানাধীন।

এর আগে ২৮ জানুয়ারি, বুসানের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি এয়ার বুসান বিমানে আগুন ধরে যায়। তবে,বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সেই অগ্নিকাণ্ডের কারণ হিসেবে ওভারহেড ক্যাবিনে রাখা একটি ব্যাটারি প্যাককে দায়ী করা হয়।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী