ফারাক্কা বাঁধ পরিদর্শনে বাংলাদেশি প্রতিনিধি দল

রক্তিম দাশ, কলকাতা 
০৩ মার্চ ২০২৫, ১২:১৮আপডেট : ০৩ মার্চ ২০২৫, ১২:১৮

গঙ্গা ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার (৩ মার্চ) ভারত যাচ্ছেন বাংলাদেশের ১১ সদস্যের প্রতিনিধি দল। সূত্র জানিয়েছ, বাংলাদেশের সেচ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন সেই দলে। সব মিলিয়ে ভারতে ৫ দিনের সফরে যাচ্ছেন বাংলাদেশি দলটি। সফরকালে কলকাতা এবং ফারাক্কাতেও যাওয়ার কথা বাংলাদেশের দলটির। এ নিয়ে দিল্লি থেকে পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্নকে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গেছে। 

সেচ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল কলকাতায় পৌঁছানোর পর ওই দিনই ট্রেনে করে ফারাক্কা যাবেন। ৫ মার্চ তাঁরা ফারাক্কায় জলপ্রবাহ সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন বলে জানানো হয়েছে। তার আগে ৪ মার্চের সফরসূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। ৬ ও ৭ মার্চ কলকাতায় হায়াত হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে জল চুক্তি হয়েছিল। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এদিকে ২০২৪ সালে ভারত সফরে এসেও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করে গিয়েছিলেন শেখ হাসিনা। এখন দায়িত্ব নিয়েছেন মহম্মদ ইউনুস। এই আবহে ইউনুসের অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে কী অবস্থান নেয়, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

/এস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি