চীন-রাশিয়া বন্ধুত্ব অটুট, ইউক্রেন সংকট থেকে শেখার আহ্বান চীনা পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৬:৫১আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬:৫১

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তন হোক না কেন, চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বন্ধুত্ব আগের মতোই ঘনিষ্ঠ থাকবে। শুক্রবার (৭ মার্চ) বেইজিংয়ে অনুষ্ঠিত ১৪তম জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, চীন-রুশ সম্পর্ক পরিপক্ক, স্থিতিশীল ও সহনশীল। এটি কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপে পরিবর্তন হবে না। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।

ইউক্রেন সংকট প্রসঙ্গে ওয়াং ই বলেন, বিভিন্ন পক্ষের উচিত এই সংকট থেকে শিক্ষা নেওয়া। তিনি বলেন, ‘একটি দেশের নিরাপত্তা অন্য দেশের অনিরাপত্তার ভিত্তিতে হবে না।’ তিনি অভিন্ন, সামগ্রিক ও সহযোগিতামূলক নিরাপত্তা ধারণার ওপর জোর দিয়ে বলেন, এর মাধ্যমে ইউরেশিয়া ও বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।

চীনা পররাষ্ট্রমন্ত্রী চীন ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। তিনি বলেন, ‘ড্রাগন ও হাতির পারস্পরিক সহযোগিতাই উভয় পক্ষের জন্য একমাত্র সঠিক অপশন।’ তিনি উল্লেখ করেন, দুই দেশের মধ্যে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

ওয়াং ই বলেন, আন্তর্জাতিক শান্তি রক্ষা ও বৈশ্বিক উন্নয়নে গ্লোবাল সাউথের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি বলেন, ‘চীন গ্লোবাল সাউথের সঙ্গে তার হৃদয়ের সংযোগ বজায় রাখবে এবং মানবতার উন্নয়নে নতুন অধ্যায় রচনা করবে।’

চীন-আমেরিকা সম্পর্ক প্রসঙ্গে ওয়াং ই বলেন, দুই দেশের মধ্যে ব্যাপক সাধারণ স্বার্থ ও সহযোগিতার সুযোগ রয়েছে। তিনি বলেন, ‘চীন ও আমেরিকা অংশীদার হতে পারে এবং একে অপরকে সফল করতে পারে।’ তবে তিনি সতর্ক করে বলেন, কোনও দেশই একদিকে চীনকে দমন ও নিয়ন্ত্রণ করার এবং অন্যদিকে চীনের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলার স্বপ্ন দেখতে পারে না।

চীন-জাপান সম্পর্ক প্রসঙ্গে ওয়াং ই বলেন, জাপানের উচিত সামরিকবাদের পুনরুজ্জীবন রোধ করা। তিনি বলেন, ‘এক চীন নীতি চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। তাইওয়ান ইস্যুতে সমস্যা সৃষ্টি করা মানে জাপানের জন্য সমস্যা তৈরি করা।’

বিদেশে অবস্থানরত চীনা নাগরিকদের সুরক্ষা প্রসঙ্গে ওয়াং ই বলেন, চীন ২০২৫ সালের মধ্যে বিদেশে নিরাপত্তা আন্তর্জাতিক সহযোগিতা প্ল্যাটফর্ম গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা গভীর করা হবে।

ওয়াং ই জানান, এই শরতে চীন থিয়ানচিনে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন আয়োজন করবে। তিনি বলেন, এই সম্মেলনে এসসিও দেশগুলোর নেতারা উন্নয়নের রূপরেখা প্রণয়ন ও সহযোগিতার ঐকমত্য গড়ে তুলবেন।

/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী