মিয়ানমারে ভূমিকম্পের পর ১১ দিনে ৯৮টি আফটারশক

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৫, ২১:০৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২১:০৫

মিয়ানমারের মান্দালয় অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর গত ১১ দিনে ৯৮টি আফটারশক রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দেশটির আবহাওয়া ও জলবিদ্যা বিভাগ এ তথ্য জানিয়েছে। 

এই আফটারশকগুলোর মাত্রা ছিল ২.৮ থেকে ৭.৫ পর্যন্ত। মিয়ানমারের রাষ্ট্রীয় তথ্য দলের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫ হাজার ১৭ জন এবং এখনও নিখোঁজ রয়েছেন ১৬০ জন। 

২৮ মার্চ প্রথম ভূমিকম্পের কয়েক মিনিট পর ৬.৪ মাত্রার আরেকটি আফটারশক আঘাত হানে। এতে মান্দালয়, সাগাইং ও নেপিদো শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। ভূমিকম্পের পর মিয়ানমার এক সপ্তাহের শোক ঘোষণা করেছে। 

জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো ভূমিকম্প পরবর্তী ত্রাণ কার্যক্রম জোরদার করতে চেষ্টা করছে। হাসপাতালগুলোতে প্রচুর আহত রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা সেবা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। 

এই অবস্থায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা ত্রাণসামগ্রী ও উদ্ধারকারী দল পাঠিয়েছে মিয়ানমারে।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের