সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন ৩ মে

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৫, ১৬:২৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৬:২৩

সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩ মে। দেশটির নতুন প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর প্রথম নির্বাচন হবে এটি। প্রত্যাশা করা হচ্ছে, জনগণ আবারও ক্ষমতায় ফেরাবে বর্তমান শাসক দল পিপলস অ্যাকশন পার্টিকে (পিএপি)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রিটিশদের কাছ থেকে ১৯৫৯ সালে স্বায়ত্তশাসন পাওয়ার পর থেকে প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়ে আসছে পিএপি।

২০২০ সালের শেষ নির্বাচনে বিরোধী ওয়ার্কার্স পার্টি ১০টি আসনে জয় পেয়েছিল। ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর বিরোধীদের এটি ছিল সবচেয়ে বড় সাফল্য। এইবার মোট ৯৭টি আসনে ভোট হবে।

২০২০ সালে ৯৩টি আসনের মধ্যে পিএপি ৮৩টি আসনে জয় পেয়েছিল। তবে দলটি এ বছর আরও শক্তিশালী জয়ের আশায় রয়েছে। কারণ গতবারের ফলাফল অনেকেই পিএপির জন্য ধাক্কা হিসেবে দেখেছিলেন।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্চে ইউগভ-এর এক জরিপে অংশ নেওয়া ১,৮৪৫ জন সিঙ্গাপুরবাসীর মধ্যে ৪৪ শতাংশ জানিয়েছেন তারা ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন কাকে ভোট দেবেন। এর মধ্যে ৬৩ শতাংশ শাসক দলকে ভোট দেবেন বলে জানিয়েছেন এবং ১৫ শতাংশ ভোট দেবেন প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টিকে।

এই নির্বাচন প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর জন্য প্রথম বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। তিনি গত বছর দায়িত্ব গ্রহণ করেন, সিঙ্গাপুরের দীর্ঘদিনের নেতা লি সিয়েন লুং-এর স্থলাভিষিক্ত হয়ে। লি সিয়েন টানা ২০ বছর দেশ পরিচালনা করেন।

মাত্র নয়দিনের নির্বাচনি প্রচারণায় খরচের ঊর্ধ্বগতি, আবাসন চাহিদা, কর্মসংস্থান এবং বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার চাহিদা-এই সব বিষয়ই আলোচনার কেন্দ্রে থাকবে বলে ধারণা করা হচ্ছে।

১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত মাত্র চারজন প্রধানমন্ত্রী পেয়েছে সিঙ্গাপুরে। তারা সকলেই পিএপি’র প্রার্থী ছিলেন।

প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লি সিয়েন লুং-এর বাবা লি কুয়ান ইউ। তিনি আধুনিক সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত এবং ২৫ বছর দেশ পরিচালনা করেন।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের