তিন দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী: সামা টিভি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ১৬:৪২আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৮:২৯

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার আগামী ২৭ এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন। এই সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা ছাড়াও বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাকিস্তানের সম্প্রচার মাধ্যম সামা টিভি এ খবর জানিয়েছে। 

গত ১৯ এপ্রিল তিনি আফগানিস্তানের কাবুলে একদিনের সরকারি সফরে গিয়েছিলেন ইশাক দার। আফগানিস্তানের অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ওই সফরে তাকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সঙ্গ দিয়েছিল। কাবুলে তিনি আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় পাকিস্তান-আফগান সম্পর্কের সব দিকই উঠে এসেছে। 

ইশাক দার ২৬ থেকে ২৮ এপ্রিল বাংলাদেশ সফর করবেন। গত বৃহস্পতিবার ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালোচ ও বাংলাদেশের কর্মকর্তাদের মধ্যে এক সভায় এই সফরের চূড়ান্ত কর্মসূচি ঠিক হয়। তিন দিনের এই সফরে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা, জন কূটনীতি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে ব্যাপক আলোচনা হবে। 

কূটনৈতিক সূত্রের বরাতে সামা নিউজ লিখেছে, ইশাক দারের ঢাকা সফর পাকিস্তান-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উভয় দেশই আগামী দিনগুলোতে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আগ্রহী।   

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম