চাঁদের মাটির নমুনা ৬ দেশের হাতে তুলে দেবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ২১:২২আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২১:২২

ছাং’এ-৫ অভিযানে চন্দ্রপৃষ্ঠ থেকে সংগৃহীত নমুনা ছয়টি দেশের সাতটি প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের হাতে তুলে দিচ্ছে চীন। বৃহস্পতিবার শাংহাইয়ে আয়োজিত ‘জাতীয় মহাকাশ দিবস’-এ চীন জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে।

নমুনা পাওয়ার সুযোগ পেয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান, পাকিস্তান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাতটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান। ২০২৩ সালের নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হলে ১১টি দেশ ও সংস্থা ৭১ সেট নমুনা চেয়ে আবেদন করে। সেসব আবেদন যাচাই-বাছাই করে সাতটি প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়।

সিএনএসএ প্রধান শান চোংতে বলেন, ছাং’এর নমুনা কেবল চীনের নয়, সারা বিশ্বের সম্পদ। এগুলো মানবজাতির সম্মিলিত জ্ঞান সমৃদ্ধ করবে।

তিনি আরও জানান, বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ছাং’এ-৬ এর নমুনা পেতেও আগ্রহী। কারণ এটা চাঁদের দূরবর্তী দিক থেকে সংগ্রহ করা প্রথম নমুনা। শান বলেন, চীনা সরকার শিগগিরই ওই নমুনাগুলোর জন্য আন্তর্জাতিক আবেদনপত্র চালু করবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী