ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ এলাকা থেকে পালাচ্ছেন স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৫, ১৫:০৭আপডেট : ০৮ মে ২০২৫, ১৬:৪৫

প্রচণ্ড গোলাগুলির কারণে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে বহু মানুষ। স্থানীয় বাসিন্দারা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, বুধবার (৭ মে) ভোরে দিল্লির পক্ষ থেকে পাকিস্তানে বিমান হামলার পর গোলাবর্ষণের মাত্রা বেড়ে গেছে। বিবিসি এ খবর জানিয়েছে।

মূলত: গোলাবর্ষণ হয়েছে ভারত ও পাকিস্তানের সীমান্ত হিসেবে ব্যবহৃত নিয়ন্ত্রণরেখা বরাবর। 

ভারত বলছে, পেহেলগামে হামলার পর গত প্রায় ১৪ দিন ধরে সীমান্তবর্তী ভারতীয় পোস্টগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ চালাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে ভারত। তবে  ইসলামাবাদ এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি।

স্থানীয় এক বাসিন্দা সুফরিন আখতার জানান, গোলা এসে তাদের বাড়ির সামনে পড়তেই তিনি ও তার পরিবার বাড়ি ছেড়ে পালিয়ে যান।

তিনি বলেন, আমরা কোনও গাড়ি পাইনি। মাইলের পর মাইল হেঁটে নিরাপদ স্থানে যেতে হয়েছে। আমি পুরো পথ কান্না করেছি, চারদিকেই গোলাবর্ষণ হচ্ছিল।’

তাদের সঙ্গে আরও অনেকে পুঞ্চ থেকে পালিয়ে গত ৪৮ ঘণ্টায় আত্মীয়স্বজনের কাছে সুরান কোটে আশ্রয় নিয়েছেন। সুরান কোট সীমান্ত থেকে দূরে হওয়ায় সেখানে গোলাবর্ষণের ঝুঁকি তুলনামূলক কম।

স্থানীয়রা জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৮০ জন পালিয়ে এসেছে। আরও অনেকেই আসবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সুরানকোটের বাসিন্দা মোহাম্মদ আলম মালিক বলেন, ‘আমার বাড়িতে এখন ২৫ জন মানুষ থাকছে। কেউ কেউ খালি পায়ে হেঁটে এসেছে। কেউ কেউ তাড়াহুড়োয় বাড়িতে তালা পর্যন্ত দিতে পারেনি।’

এই পরিবারগুলো এখন মোহাম্মদ আলম মালিকের মতো মানুষের সহানুভূতির ওপর নির্ভর করে এই সংকটময় সময় পার করছে।

ভারত বলছে, পাকিস্তানি আর্মি পোস্ট থেকে ছোট অস্ত্র ও আর্টিলারি বন্দুক ব্যবহার করেই জম্মু-কাশ্মীরের একাধিক সেক্টরে গুলি চালানো হচ্ছে। পাল্টা যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। তারা রকেট লঞ্চার থেকে মর্টার ছুড়ছে পাকিস্তান লক্ষ্য করে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের