এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত: জীবিত আছেন এক ব্রিটিশ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ২০:৪৪আপডেট : ১২ জুন ২০২৫, ২১:২৫

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে থাকা ২৪২ আরোহীর মধ্যে একজন জীবিত আছেন বলে নিশ্চিত করেছেন আহমেদাবাদ পুলিশ কমিশনার জি এস মালিক।

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কমিশনার জানান, বিমানের ১১-এ নম্বর আসনে বসা যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

ভারতীয় কর্তৃপক্ষের শেয়ার করা ফ্লাইট ম্যানিফেস্ট অনুযায়ী, ১১-এ আসনে বসা যাত্রীর নাম বিশ্বাস কুমার রমেশ। তিনি ব্রিটিশ নাগরিক।

হাসপাতালে ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিশ্বাস। তিনি বলেন, উড্ডয়নের ৩০ সেকেন্ডের মধ্যেই প্রচণ্ড শব্দ হয় এবং এরপরই বিমানটি বিধ্বস্ত হয়। সবকিছু এত দ্রুত ঘটেছে, কিছু বুঝে ওঠার সময় ছিল না।

বিশ্বাস তার বোর্ডিং পাসও দেখিয়েছেন। যাতে তার নাম ও আসন নম্বর স্পষ্টভাবে লেখা রয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি উড্ডয়নের পরপরই শহরের একটি মেডিক্যাল ছাত্রাবাসে বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয় এবং সাতজন পর্তুগিজ নাগরিক ছিলেন।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আবারও আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
সর্বশেষ খবর
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
আরেকটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
আরেকটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে