রুশ তেল কেনায় ৫০ শতাংশ শুল্ক

মার্কিন-ভারত সম্পর্কে টানাপড়েন, মস্কোর আরও ঘনিষ্ঠ হবে দিল্লি?

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৫, ১১:৪৯আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১১:৪৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে নিজের নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের জন্য আবারও কঠোর পদক্ষেপ নিয়েছেন। বুধবার এক ঘোষণায় তিনি রাশিয়া থেকে তেল কেনার দায়ে ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপের ফলে এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার ভারতের সঙ্গে সম্পর্ক ঝুঁকির মুখে পড়তে পারে। এর ফলে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে পারে ভারত। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস’র এক প্রতিবেদনে এমন পরিস্থিতির কথা উঠে এসেছে।

বুধবার এক নির্বাহী আদেশে ট্রাম্প ভারতের ওপর শাস্তিমূলক এই শুল্ক আরোপের ঘোষণা দেন। তার দাবি, রাশিয়ার তেল কেনার মাধ্যমে ভারত ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অর্থায়ন করছে। অন্যদিকে, ভারত বলছে, দ্রুত বর্ধনশীল অর্থনীতির শক্তিচালনার জন্য তাদের সস্তায় তেল প্রয়োজন। 

যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক কৌশলগত হলেও ঘনিষ্ঠ নয়। গত কয়েক দশকে চীনকে মোকাবিলা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের লক্ষ্যে দুই দেশ একসঙ্গে কাজ করলেও ট্রাম্পের এই সিদ্ধান্ত সেই সম্পর্কে ফাটল ধরাতে পারে। 

এই শুল্ককে ‘অন্যায্য ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে ভারত বলেছে, অন্যান্য দেশও রাশিয়ার তেল কিনলেও শুধু তাদেরকেই শাস্তি দেওয়া হচ্ছে। চীন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা, তুরস্কও ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সাথে জ্বালানি সম্পর্ক জোরদার করেছে। কিন্তু তাদের বিরুদ্ধে এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। 

বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই চাপের কৌশল দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। সাবেক কূটনীতিক ও ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশপ বলেন, এই সম্পর্ক টিকিয়ে রাখা উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। গত ২৫ বছরে এই অংশীদারত্ব উভয় দেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থে কাজ করেছে।

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হলে যুক্তরাষ্ট্রেরও ক্ষতি হবে। ভারত চীনের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মিত্র এবং অ্যাপলসহ অনেক মার্কিন কোম্পানি তাদের উৎপাদন চীন থেকে ভারতে সরিয়ে নিচ্ছে। দিল্লিভিত্তিক থিংক ট্যাংক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন, এই সিদ্ধান্ত ভারতকে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে বাধ্য করবে।

বুধবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মস্কো করছেন বলে জানা গেছে। এছাড়া একই দিনে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি মাসের শেষের দিকে চীনে অনুষ্ঠেয় এসসিও সম্মেলনে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলনের পার্শ্ব বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।

ভারতের জন্যও সম্পর্কের অবনতি বড় ধরনের ঝুঁকি নিয়ে আসতে পারে। রাশিয়া থেকে ভারত তেল আমদানির ৪৫ শতাংশ পূরণ করে। ট্রাম্পের হুমকি উপেক্ষা করলে ভারতের রফতানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রে ভারতের ৮৬ বিলিয়ন ডলারের রফতানি অর্ধেকে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে, ট্রাম্পের এই সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যও বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। রাশিয়ার তেল কেনা বন্ধ করলে দেশের অর্থনীতি ও ভোক্তাদের ওপর চাপ পড়বে, যা মোদি সরকারের জন্য রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে। 

ট্রাম্পের এই শুল্ক আদৌ কার্যকর হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। নির্বাহী আদেশে বলা হয়েছে, এক মাসের মধ্যে শুল্ক কার্যকর করা হবে। তবে পরিস্থিতি পরিবর্তন হলে ট্রাম্প তা পরিবর্তনও করতে পারেন। 

চীন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হলেও এখনও পর্যন্ত তাদের বিরুদ্ধে এমন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বাণিজ্য সংঘাতের মধ্যেও চীন-যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে।  তবে বুধবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চীনসহ যেসব দেশ রুশ তেল কিনছে তাদের ওপর শুল্ক আরোপ করা হতে পারে।

ট্রাম্পের এই সিদ্ধান্তে স্পষ্ট যে, তিনি চীনের সঙ্গে বড় কোনও চুক্তি এবং ইউক্রেন যুদ্ধ সমাধানের আগে রাশিয়ার ওপর চাপ বজায় রাখতে চাইছেন। তবে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে ভারত এখনও ট্রাম্পের অগ্রাধিকারের তালিকায় কতটা স্থান পাবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে।

দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ডিন অমিতাভ মাত্তু জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেছেন, শুল্ক, ক্ষোভ বা হুমকি দিয়ে ভারতকে ভয় দেখানো যাবে না। রাশিয়া ও ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক সার্বভৌম সিদ্ধান্তের প্রতিফলন, অবাধ্যতা নয়। আমরা তোষণ বা উসকানির কাজে নেই। কৌশলগত স্বায়ত্তশাসনের অর্থ হলো আমাদের শর্তাবলী মেনে চলার অবস্থান স্পষ্ট।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি