আফগানিস্তানে খনিজ অনুসন্ধানে আগ্রহী চীন

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৫, ১৭:০৫আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১৭:০৫

আফগানিস্তানে খনিজ অনুসন্ধান ও খনন কার্যক্রম চালাতে আগ্রহী বলে জানিয়েছে । একই সঙ্গে কাবুলকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে (বিআরআই) আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার কাবুল সফরে এসে আফগান তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুতাক্কির সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ই আফগান কৃষিপণ্যের বাণিজ্যে প্রতিবন্ধকতা দূর করে চীনে রফতানি বাড়ানোর বিষয়ে কাজ করার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, চলতি বছর থেকেই আফগানিস্তানে কার্যকর খনন কার্যক্রম শুরু করতে চায় চীন।

এখনও এ বৈঠক নিয়ে বেইজিং আনুষ্ঠানিক কোনও বিবৃতি দেয়নি। তবে বিশ্লেষকদের মতে, লিথিয়াম, তামা ও লৌহ আকরিকসহ বিপুল খনিজ সম্পদসমৃদ্ধ আফগানিস্তান চীনের সরবরাহ শৃঙ্খল নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ দেয় চীন। এরপর থেকে বেইজিং কট্টরপন্থি গোষ্ঠীটির সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়ে আসছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী