ভারতে অবৈধ অনলাইন জুয়ার তদন্তে উর্বশী ও মিমিকে তলব

রক্তিম দাশ, কলকাতা 
১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৩৮

ভারতে অবৈধ অনলাইন বেটিং অ্যাপ ‘ওয়ানএক্সবেট’-এর সঙ্গে জড়িত থাকার মামলায় এবার ডেকে পাঠানো হলো তৃণমূলের সাবেক সাংসদ এবং টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। 

১৫ সেপ্টেম্বর মিমিকে এবং উর্বশীকে ১৬ সেপ্টেম্বর আদালতের পক্ষ থেকে হাজিরা দিতে বলা হয়েছে। তাদের দিল্লিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র সদর দফতরে সময় মতো উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়।

জানা গেছে, এই মামলায় ‘ওয়ানএক্সবেট’ অ্যাপের প্রচার ও ব্র্যান্ডিংয়ের সঙ্গে যেসব অভিনেতারা যুক্ত ছিলেন, তাদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি। এর আগেও একাধিক অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে তদন্তের অংশ হিসেবে।

ইডি জানিয়েছে , ‘ওয়ানএক্সবেট’ একটি বেআইনি বেটিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই অ্যাপের প্রচারে যারা অংশ নিয়েছেন, তাদের ব্যাংক লেনদেন ও চুক্তি ঘিরে তদন্ত চালানো হচ্ছে। আপাতত মিমি ও উর্বশীর কী ভূমিকা ছিল, তা জানতেই তাদের তলব করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী