২০০ তালেবান যোদ্ধাকে হত্যার দাবি

আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষে ২৩ সেনা নিহতের কথা স্বীকার করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৫, ১৭:৪১আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ১৭:৪১

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে পাকিস্তানের ২৩ সেনা নিহত এবং অন্তত ২০০ তালেবান ও সংশ্লিষ্ট জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক জনসংযোগ দফতর (আইএসপিআর) রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, শনিবার দিবাগত রাতে আফগান তালেবান এবং ভারতের পৃষ্ঠপোষকতায় থাকা তথাকথিত ফিতনা আল-খারিজ সংগঠন পাকিস্তানের সীমান্তে একাধিক স্থানে ‘অঘোষিত ও উস্কানিমূলক হামলা’ চালায়। এই হামলার লক্ষ্য ছিল সীমান্ত অঞ্চলগুলো অস্থিতিশীল করা ও জঙ্গিদের অনুপ্রবেশে সহায়তা করা।

বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সীমান্তজুড়ে হামলাকারীদের প্রতিহত করে এবং তালেবান ও সংশ্লিষ্ট খারিজ গোষ্ঠীর ওপর ক্ষয়ক্ষতি করেছে।

আইএসপিআরের বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, আফগান ভূখণ্ডের ভেতর থাকা তালেবান ঘাঁটি, প্রশিক্ষণ কেন্দ্র এবং সন্ত্রাসী নেটওয়ার্কের ওপর হামলা চালানো হয়। এসব হামলায় ফিতনা আল-খারিজ, ফিতনা আল-হিন্দুস্তান এবং আইএসকেপি (আইএস)-এর অবস্থান চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর মতে, হামলায় অসংখ্য সন্ত্রাসী প্রশিক্ষণ ক্যাম্প ও ঘাঁটি পুরোপুরি অকেজো হয়ে গেছে। সীমান্তের আফগান পাশের ২১টি শত্রু অবস্থান সংক্ষিপ্ত সময়ের জন্য দখলে নেওয়া হয়।

এই সংঘর্ষে পাকিস্তানের ২৩ জন সেনা নিহত হয়েছেন, আহত হন আরও ২৯ জন। আইএসপিআর দাবি করেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য অনুযায়ী তালেবান ও তাদের সহযোগী প্রায় ২০০ সন্ত্রাসী নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সন্ত্রাসী ঘাঁটি ও তাদের সহায়ক নেটওয়ার্কের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। পাকিস্তান তার জনগণ ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত।

এর আগে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রেডিও পাকিস্তান দাবি করেছিল, সীমান্তজুড়ে পাকিস্তানের সেনারা আফগানিস্তানের ১৯টি ফাঁড়ি দখল করেছে। ধ্বংস করা হয়েছে দুরানি ক্যাম্প, মানোজবা ব্যাটালিয়ন সদর দফতর, নোশকির গজনালি সদর দপ্তরসহ একাধিক ঘাঁটি। এসব অভিযানে ডজনখানেক তালেবান ও খারিজ যোদ্ধা নিহত হয়েছে।

এদিকে, আফগান কর্তৃপক্ষ দাবি করেছে, সীমান্ত সংঘর্ষে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে কীভাবে তারা এ সংখ্যাটি জানতে পেরেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। দেশটি আরও জানিয়েছে, তাদের ২০ জন সেনা হতাহত হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বলেছিল, তাদের অভিযান স্থানীয় সময় রাত ১২টায় শেষ হয়েছে।

সূত্র: ডন নিউজ

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি