প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৫, ১৬:৩২আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১৬:৩২

প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। যা দেশটির কৃষি, নগর পরিকল্পনা ও দুর্যোগ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছে ইসলামাবাদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণের ঘোষণা দেয় পাকিস্তানের মহাকাশ সংস্থা সুপারকো। সংস্থাটি একে দেশের মহাকাশ অভিযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বর্ণনা করেছে।

হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট সূক্ষ্ম রাসায়নিক ও উপাদানগত পরিবর্তন শনাক্ত করতে পারে যা প্রচলিত স্যাটেলাইটে সম্ভব নয়। এ প্রযুক্তি কৃষি উৎপাদন পর্যবেক্ষণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি নিরূপণে বিশেষভাবে কার্যকর।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ স্যাটেলাইট প্রযুক্তি সুনির্দিষ্ট কৃষি, পরিবেশ পর্যবেক্ষণ, নগর উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জাতীয় সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। ভূতাত্ত্বিক ঝুঁকি শনাক্তের ক্ষমতা দেশটির উন্নয়ন প্রকল্প, বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) বাস্তবায়নেও ভূমিকা রাখবে।

সুপারকোর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ খান পাকিস্তানের ডন পত্রিকাকে বলেন, হাইপারস্পেকট্রাল স্যাটেলাইটের তথ্য কৃষি উৎপাদনশীলতায় বিপ্লব আনবে, জলবায়ু সহনশীলতা বাড়াবে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা আরও দক্ষ করবে।

ইসলামাবাদ এ উৎক্ষেপণকে মহাকাশ অভিযানে ‘একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এই মিশন পাকিস্তান-চীন কৌশলগত অংশীদারত্বের গভীর বন্ধন ও শান্তিপূর্ণ মহাকাশ অনুসন্ধানে পারস্পরিক সহযোগিতার প্রতিফলন।

চলতি বছর পাকিস্তান এখন পর্যন্ত তিনটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। এর মধ্যে ইও-ওয়ান  ও কেএস-ওয়ান ইতোমধ্যে কক্ষপথে কার্যকর অবস্থায় রয়েছে বলে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে।

সুপারকোর মুখপাত্র জানিয়েছেন, নতুন এই এইচ-ওয়ান স্যাটেলাইটের পূর্ণ সক্ষমতা অর্জনে প্রায় দুই মাস সময় লাগবে, এরপর এটি পুরোপুরি কার্যকর হবে।

 

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান