ভিয়েতনামের মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ১৬:৫১আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১৬:৫১

ভিয়েতনামের মধ্যাঞ্চলে টানা ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। শনিবার (২২ নভেম্বর) দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, এখনও ১৩ জন নিখোঁজ রয়েছে।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১,৯০০ মিলিমিটারের বেশি (৭৪.৮ ইঞ্চি) বৃষ্টি হয়েছে। অঞ্চলটি ভিয়েতনামের প্রধান কফি উৎপাদনকারী এলাকা এবং জনপ্রিয় সমুদ্রসৈকতের জন্য পরিচিত হলেও ঝড় ও বন্যার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

মৃতদের প্রায় অর্ধেকই ডাক লাক প্রদেশের; সেখানে ২৭ জন মারা গেছেন। খানহ হোয়া প্রদেশে মৃত্যু হয়েছে ১৪ জনের।

সরকারের হিসাব অনুযায়ী, এই বন্যার কারণে এখন পর্যন্ত প্রায় ৩৪১ মিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

ভিয়েতনামের দুর্যোগ সংস্থা জানিয়েছে, ২ লাখ ৩৫ হাজারের বেশি বাড়ি পানিতে তলিয়ে গেছে এবং ৮০ হাজার হেক্টরের কাছাকাছি ফসলের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের