প্রথমবার মেয়েকে নিয়ে রাষ্ট্রীয় সমাধিসৌধ পরিদর্শন কিমের

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৬, ১২:৩৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১২:৩৫

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে জু-আই প্রথমবারের মতো জনসমক্ষে বাবা ও মায়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের কুমসুসান সমাধিসৌধ পরিদর্শন করেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)-এর প্রকাশিত ছবিতে এই দৃশ্য দেখা গেছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত তিন বছর ধরে জু-আই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ক্রমেই বেশি গুরুত্ব পাচ্ছেন। বিশ্লেষক ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা তাকে কিম জং উনের সম্ভাব্য উত্তরসূরী হিসেবে বিবেচনা করছে।

সেজং ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট চেওং সিওং-চ্যাং মনে করে, কুমসুসান প্রাসাদে জু-আই-এর এই প্রথম উপস্থিতি আসন্ন ক্ষমতাসীন দলের কংগ্রেসের আগে কিম জং উনের একটি পরিকল্পিত পদক্ষেপ হতে পারে। কংগ্রেসে উত্তরাধিকার নিয়ে ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের উত্তর কোরিয়া মুখপাত্র হং মিন বলেন, বড় আয়োজনগুলোতে স্ত্রী ও মেয়েকে সঙ্গে রেখে কিম একটি স্থিতিশীল পরিবারের বার্তা তুলে ধরার চেষ্টা চালাছেন।

কেসিএনএ-এর তথ্য অনুযায়ী, ২০১০-এর দশকের গোড়ার দিকে জন্ম নেওয়া জু-আই চলতি বছরের নববর্ষ উদযাপনে অংশ নেন এবং সেপ্টেম্বরে বাবার সঙ্গে প্রথম বিদেশ সফরে বেইজিং গিয়েছিলেন। তবে উত্তর কোরিয়া এখনও তার বয়স আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

আবার দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইউনিফিকেশনের উত্তর কোরিয়া এক মুখপাত্র বলেন,তার বয়স কম এবং কোনও সরকারি পদে না থাকায় এখনই তাকে উত্তরসূরি বলা উচিত নয়।

/এসএসএস/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী