ইরানে দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট 

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ০১:৩২ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০১:৪০

তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে চলমান বিক্ষোভের মধ্যেই ইরানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অনলাইন নজরদারি সংস্থা নেটব্লকস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবরটি জানিয়েছে। 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেটব্লকস জানায়, দেশজুড়ে এই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা সাম্প্রতিক সময়ে বিক্ষোভ দমনে গৃহীত একাধিক ডিজিটাল সেন্সরশিপের ধারাবাহিকতার অংশ। সংস্থাটির মতে, সংকটময় মুহূর্তে জনগণের যোগাযোগের অধিকার এতে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। 

গত ডিসেম্বরের শেষ দিক থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও স্থানীয় মুদ্রার ব্যাপক অবমূল্যায়নের প্রতিবাদে ইরানের বিভিন্ন শহরে রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। 

স্থানীয় গণমাধ্যম ও সরকারি সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, এসব বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 

অস্থির পরিস্থিতি মোকাবিলায় ইরানি কর্তৃপক্ষের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্ন সুর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিক্ষোভ মোকাবিলায় “সর্বোচ্চ সংযম” প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। 

তবে এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের ‘কঠোর হাতে দমন করতে হবে’ বলে মন্তব্য করেন। একই সঙ্গে দেশের প্রধান বিচারপতিও বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘স্বার্থ বা লক্ষ্য অনুযায়ী কাজ করছে।’ 

প্রধান বিচারপতি গোলাম-হোসেইন মোহসেনি-এজেই বলেন, যারা ‘অস্থিরতা সৃষ্টি করবে’ তাদের প্রতি কোনও ধরনের ছাড় দেওয়া হবে না। 

তার ভাষায়, “যদি কেউ দাঙ্গা বা নৈরাজ্য সৃষ্টি করতে রাস্তায় নামে, কিংবা তাদের সমর্থন করে, তবে তাদের জন্য কোনও অজুহাত গ্রহণযোগ্য হবে না। বিষয়টি এখন স্পষ্ট— তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের শত্রুদের সঙ্গে মিলেই কাজ করছে।” 

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বিক্ষোভ ঘিরে হতাহতের সংখ্যা আরও না বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র। 

সোমবার (৫ জানুয়ারি) এক ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, “কর্তৃপক্ষকে অবশ্যই মতপ্রকাশ, সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সমুন্নত রাখতে হবে।” 

তিনি বলেন, “সব নাগরিককে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার এবং নিজেদের ক্ষোভ প্রকাশের সুযোগ দিতে হবে।” 

/এসটি/
সম্পর্কিত
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
সর্বশেষ খবর
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
ইশরাকের কাজের উদ্দেশ্য ভালো হলেও হাতে অস্ত্র তুলে নেওয়াটা ঠিক হয়নি: স্পিকার
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
স্পেনের যে গুহায় পাথরের গায়ে আদিম মানুষের শিল্পকর্ম
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
এসআইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির মামলা, ৯৯৯-এ ফোনে উদ্ধার ভুক্তভোগী
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ
পানাম নগরী ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত, নকশিকাঁথা-জামদানি দেখে মুগ্ধ