চীনে বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪১

উত্তর চীনের শানসি প্রদেশের শুয়োইয়াং শহরে একটি ছোট বায়োটেক কোম্পানিতে শনিবার সকালে বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিনহুয়া বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াপেং বায়োটেকনোলজি নামে ছোট বায়োটেক কোম্পানিতে দুর্ঘটনাটি ঘটে। সংস্থাটি একটি পাহাড়ি এলাকায় অবস্থিত এবং দুর্ঘটনার স্থান থেকে গাঢ় হলুদ ধোঁয়া উঠতে দেখা গেছে।

সিনহুয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুয়োইয়াং শহরে বিস্ফোরণটি সকালবেলায় ঘটে। জিয়াপেং বায়োটেকনোলজির আইনগত প্রতিনিধি গ্রেফতার করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, এবং তাদের কোনও ওয়েবসাইট নেই। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।

উল্লেখ্য, জিয়াপেং বায়োটেকনোলজির ২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত। সংস্থাটি প্রাণি খাদ্য, কয়লা পণ্য এবং নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে থাকে।  

/এসএসএস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের